বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহবায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে। সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
উল্লিখিত বিলুপ্তকৃত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়। বৃহস্পতিবার (১৩ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় । শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বৃহস্পতিবার (১৩ জুন) এই সিদ্ধান্ত অনুমোদন করেন। বৃহস্পতিবার (১৩ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
Leave a Reply