1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কঠিন লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮১ বার পঠিত

নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে গোলশূন্য ছিল পর্তুগাল ও স্লোভেনিয়া। টাইব্রেকারে স্লোভেনিয়া প্রথম তিনটি শটেই লক্ষ্যভেদ করতে পারেনি। অপরদিকে পর্তুগালের হয়ে লক্ষ্যভেদ করেন রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ ও বের্নার্দো সিলভা। টাইব্রেকারে ৩-০ গোলের জয়ে ইউরোর কোয়া্র্টার ফাইনালে উঠল পর্তুগাল।
অতিরিক্ত সময়ের খেলায় বিরতি, মাঠের এক পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পর্তুগালের খেলোয়াড়েরা। সেখানে শিশুর মতো কাঁদছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো । অতিরিক্ত সময়ের প্রথমার্ধে খেলার শেষ মিনিটে (১০৫) পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। ইতিহাসের প্রথম খেলোয়া[ড় হিসেবে শীর্ষ পর্যায়ের ফুটবলে পেনাল্টিতে দেড় শ গোলের মাইলফলক ছোঁয়া, সর্বশেষ ১৩ পেনাল্টিতেই গোল করা রোনালদো সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি। স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাক কি না বাজপাখির মতো ছোঁ মেরে বলটা ঠেকিয়ে দিলেন!

অতিরিক্ত সময়ের তখন ১১৫ মিনিট। পর্তুগালের রক্ষণে বিরাট ভুল করে বসলেন পেপে। ইউরোয় সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়া ৪১ বছর বয়সী পেপে পাস ধরে পায়ে রাখতে পারেননি। পেয়ে যান স্লোভেনিয়া ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকো। বল নিয়ে টান দিতেই সামনে পর্তুগাল গোলকিপার ডিওগো কস্তা।

বাঁ পা-টা বাড়িয়ে সেসকোর শট রুখে কস্তা সে যাত্রায় পর্তুগালের বিদায়ও ঠেকালেন। ইউরোয় দ্বিতীয়বার এসেই শেষ ষোলোয় ওঠা স্লোভেনিয়া এই সুযোগটা্ নষ্ট করে পরে কপাল চাপড়েছে। কারণ সেই কস্তাই। টাইব্রেকারে টানা তিনটি শট ঠেকিয়েছেন।

অপরদিকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এবার ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। শেষ ষোলোয় বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park