1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করল পাকিস্তান

  • আপডেট সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৮২ বার পঠিত

২০২৪-২৫ মৌসুমে নিজেদের হোম সিরিজগুলোর সূচি ঘোষণা করেছে পাকিস্তান। এই সময়ে বাংলাদেশ, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে তারা। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও আয়োজন করবে দেশটি।

তাদের এই হোম ক্রিকেট মৌসুমের শুরুটা হবে বাংলাদেশকে দিয়ে। আগামী আগস্ট-সেপ্টেম্বরে দুই টেস্ট খেলতে পাকিস্তান সফর করবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট।

দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি, ৩০ আগস্ট-২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টেস্ট। সাধারণত পাকিস্তান ঘরের মাঠে আগস্টে কোনো সিরিজ খেলে না। সবশেষ ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষেই বছরের এই সময়ে দুটি টেস্ট খেলেছিল তারা।

কারণ পাকিস্তানে এই সময় গরম এবং আর্দ্রতা একটু বেশি থাকে। একইসঙ্গে এটা বর্ষাঋতুর মাঝামাঝি সময়, যার ফলে বৃষ্টিতে মাঠের ক্রিকেটে বিঘ্ন ঘটে। তবে এবার বাংলাদেশের সঙ্গে এই সময়েই সিরিজ খেলবে তারা। সুতরাং স্বাভাবিকভাবেই এই সিরিজের আবহাওয়া এবং কন্ডিশনের দিকে দুই দলকেই বিশেষভাবে নজর রাখতে হবে।

বাংলাদেশ সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। ৭ অক্টোবর মুলতান টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। এরপর করাচিতে দ্বিতীয় টেস্ট খেলে তৃতীয় টেস্টের জন্য রাওয়ালপিন্ডিতে যাবে দুই দল।

আগামী বছর জানুয়ারিতে করাচি ও মুলতানে ক্যারিবীয়ানদের বিপক্ষে দুই টেস্ট খেলবে পাকিস্তান। ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ত্রিদেশীয় সিরিজের ভেন্যু মুলতান। এই সিরিজের পরপরই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পাকিস্তানেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park