1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মিলারের ক্যাচ ফেললে সূর্যকুমারকে বাদ দিতেন রোহিত!

  • আপডেট সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে দেশে ফিরেই তুমুল ব্যস্ত সময় পার করছে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর বাসভবনে সাক্ষাৎ, সমর্থকদের নিয়ে রোড শো এবং মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বিশাল সংবর্ধনাসহ আরও কত কি।
শুক্রবার রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের নিয়ে বিশেষ সংবর্ধনা দিয়েছে মহারাষ্ট্র বিধানসভা। যেখানে উঠে এসেছে ফাইনালের মহারণে সূর্যকুমারের আলোচিত সেই ক্যাচ।

বিধানসভা মঞ্চে সূর্যের সঙ্গে মজা করে রোহিত বলেছেন, বিশ্বকাপ ফাইনালে ডেভিড মিলারের ক্যাচ মিস করলে হয়তো দল থেকে বাদ পড়তে হতো তাকে। রোহিতের এমন কথায় পুরো সভায় হাসির রোল পড়ে যায়।

নিজের বক্তব্যে সূর্যকে টেনে রোহিত বলেন, ‘দারুণ দলগত প্রচেষ্টায় জিতলাম। সূর্য একটু আগেই সবাইকে বলল কীভাবে মিলারের মারা বলটা ওর হাতে বসে গিয়েছিল। বলটা না ধরতে পারলে পরের ম্যাচে আমি ওকে নিশ্চিতভাবেই বসিয়ে দিতাম’।
বিশ্বকাপ জয় করায় ঘরের ছেলেদের সংবর্ধিত করায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকেও ধন্যবাদ জানিয়েছেন রোহিত।

‘মুখ্যমন্ত্রী আমাকে বললেন যে আগে বিধান ভবনে এ রকম অনুষ্ঠান আয়োজিত হয়নি। ১৩ বছর পর দেশকে বিশ্বকাপ জেতাতে পেরে স্বপ্ন পূরণ হয়েছে আমার।’

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে জয়ের জন্য ১৬ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। প্রথম বলেই লো ফুলটস দেন হার্দিক পান্ডিয়া। বেশ জোরের সঙ্গে উড়িয়ে মারলেও বাউন্ডারি লাইনে ধরা পড়েন ডেভিড মিলার। আর এতেই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত।

ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যাচ নেওয়ায় দলের পক্ষ থেকে বিশ্বকাপ ফাইনালের সেরা ফিল্ডারের পুরস্কার পান সূর্যকুমার। ম্যাচ শেষে তার হাতে পুরস্কার তুলে দেন বিসিসিআই সচিব জয় শাহ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park