1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পেলের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৩ বার পঠিত

ফুটবল মাঠে পা রাখার পর থেকেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার জার্সিতে সে ধারা শুরুর পর এখন স্পেনের হয়ে আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ডের ফুলঝুরি তার। ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ইউরো জয়ের রাতেও দুর্দান্ত এক কীর্তি গড়েছেন ইয়ামাল।

‘ফুটবলের রাজা’ পেলের রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছেন এই কিশোর। বিশ্বকাপ বা ইউরো’র মতো কোনো মেজর টুর্নামেন্ট জয়ী সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন ইয়ামাল। এতদিন রেকর্ডটি ছিল পেলের দখলে। ১৭ বছর ২৪৯ দিন বয়সে ১৯৫৮ বিশ্বকাপ জিতে সেই কীর্তি গড়েছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

ইউরো ফাইনালের একদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে ইয়ামালের। তারপরই ফাইনালে মাঠে নেমে স্পেনের ২-১ গোলে জয়ের অংশ হয়েছেন। ম্যাচে স্পেনের প্রথম গোলটি ছিল তারই গড়ে দেওয়া।

এবারের ইউরোতে এক গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। ১৯৮০ সালের পর থেকে ইউরোর এক আসরে এর চেয়ে বেশি অ্যাসিস্ট আর কারো নেই।

এছাড়া ইউরো ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করা বা সহায়তা করেও ভিন্ন এক রেকর্ড হয়ে গেছে তার।

এমন রেকর্ডের পসরা, সঙ্গে জন্মদিনের ‘উপহার’ হিসেবে ইউরোর শিরোপা জিতে ইয়ামালের আনন্দ আর ধরে না, ‘এটা একটা স্বপ্ন। স্পেনে ফিরে উদযাপন করতে তর সইছে না। এর চেয়ে ভালো জন্মদিনের উপহার আর পেতে পারতাম না। আমি এখন (দেশে) ফিরে পরিবারের সঙ্গে উদযাপন করতে চাই।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park