1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবসরে গেলেন আরও এক বিশ্বকাপজয়ী ফুটবল তারকা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২৬ বার পঠিত

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেলো ডি মারিয়া। তার এমন ঘোষণার দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরেক বিশ্বকাপজয়ী তারকা। তিনি জার্মানির হয়ে ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী ফুটবলার থমাস মুলার।

সদ্য শেষ হওয়া ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে জার্মানি ছিটকে পড়ার পরই গুঞ্জনটা শোনা যাচ্ছিল। সোমবার (১৫ জুলাই) অবসরের ঘোষণা দিয়ে তা সত্যরূপে প্রমাণ করলেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় মুলার বলেন, জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে ৪৫ গোল করার পর আমি বিদায় জানাচ্ছি।

সেপ্টেম্বরে ৩৫ বছরে পা রাখতে যাওয়া মুলার ভিডিও বার্তায় আরও বলেন, ১৪ বছর আগে জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলার সময় এসব কোনো কিছুর স্বপ্ন দেখিনি। দেশের হয়ে খেলতে সব সময়ই গর্ববোধ করেছি। আমরা একসঙ্গে উপভোগ করেছি, দুঃখও ভাগ করেছি।

২০১০ সালে জার্মানির বয়সভিত্তিক দল থেকে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মুলারের। এরপর ১৪ বছরের ক্যারিয়ারে জার্মানির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার কৃতিত্ব দেখান মুলার। তার সামনে থাকা দু’জন হলেন কিংবদন্তি লোথার ম্যাথিউস (১৫০) ও মিরোস্লাভ ক্লোসা (১৩৭)।

সেই বছরই প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পান মুলার। প্রথম সুযোগেই জার্মানির সেমিফাইনালে ওঠার পথে ৫ গোল করে দারুণ অবদান রাখেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন এবং শেষ পর্যন্ত জিতেন গোল্ডেন বুটও।

এবারের ইউরোয় স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারের ম্যাচই ছিল জার্মানির জার্সিতে মুলারের শেষ ম্যাচ। ম্যাচের ৮০ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন ৩৪ বছর বয়সী এ বায়ার্ন ফরোয়ার্ড। জার্মানির হয়ে ৮টি বড় টুর্নামেন্ট খেললেও শুধু এক বিশ্বকাপই জয়ের তৃপ্তি পেয়েছেন তিনি।

মুলারের অবসর ঘোষণার মধ্যদিয়ে জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্যদের মধ্যে শুধু গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারই টিকে রইলেন। ১০ বছর আগে ব্রাজিলে অনুষ্ঠিত সেই বিশ্বকাপেও ৫ গোল করেছিলেন মুলার। গ্রুপ পর্বে পর্তুগালের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক।

সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক ৭-১ গোলের সেই জয়েও গোল করেছিলেন। ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে ছিলেন পুরো ১২০ মিনিট। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে ৩টি করে ম্যাচ খেলে গোল করতে ব্যর্থ হন তিনি।

এবারের ইউরোয় বেঞ্চ থেকে নেমে দুটি ম্যাচ খেলেন মুলার। তবে জাতীয় দলের হয়ে বুট জোড়া তুলে রাখলেও বায়ার্নের হয়ে খেলা চালিয়ে যাবেন। বায়ার্নের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park