1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

যে কারণে দুই মাসের ছুটি নিলেন সাইফউদ্দিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮০ বার পঠিত

চোট জয় করে বিপিএলে পারফর্ম করে দেড় বছর পর জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। স্বপ্ন দেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার। জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে নিজের সক্ষমতার জানানও দিয়েছিলেন এই পেস বোলিং অলরাউন্ডার। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি তার। যা নিয়ে হতাশায় ভুগছিলেন।

সেই হতাশা আরও বাড়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সুযোগ পাওয়ার পরও ভিসা জটিলতায় খেলতে যেতে না পরায়। যার জন্যই এবার আগামী দুই মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে বিসিবির কাছে ছুটি চেয়েছেন সাইফউদ্দিন।

এ বিষয়ে ক্রিকবাজকে বিসিবির এক নির্বাচক জানান, ‘এ-দল ঘোষণার পর সে আমাকে একটা ইমেইল পাঠিয়েছে জুলাইয়ের ৩০ তারিখ। যেখানে সবশেষ বিশ্বকাপ এবং গ্লোবাল টি-টোয়েন্টি মিস করায় সে নিজের মানসিক অবসাদের কথা প্রকাশ করেছেন সাইফউদ্দিন। তার অনুরোধ, পরের দুই মাস যেন তাকে কোনো প্রকার ক্রিকেটের জন্য বিবেচনা করা না হয়।’

এর আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া সাইফউদ্দিনকে বিসিবির টাইগার্স ক্যাম্পে রাখতে চেয়েছিল বিসিবি। যদিও পরে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিয়ে নিতে চেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের প্রস্তুতি। যদিও শেষ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতির কারণে ভিসা পাননি তিনি। যার জন্য চরম হতাশা ঝেঁকে বসেছে সাইফউদ্দিনের মাঝে। সেই হতাশা ভুলতেই তাকে ২ মাসের ছুটি দিয়েছে বিসিবি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park