1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতকে হারিয়ে পাকিস্তানের সোনা জয়

  • আপডেট সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

প্যারিস অলিম্পিকের জ্যাভেলিন থ্রো-তে ইতিহাস গড়লেন পাকিস্তানের অ্যাথলেট আরশাদ নাদিম। প্রথম কোনো পাকিস্তানি হিসেবে অলিম্পিকের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন তিনি।

জ্যাভেলিন থ্রো-তে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছেন আরশাদ। এতদিন বেইজিং অলিম্পিকে রেকর্ড ছিল নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের ৯০.৫৭ মিটার। এবার সেটা টপকে গেছেন আরশাদ। তার জ্যাভেলিন অতিক্রম করেছে ৯২.৯৭ মিটার দূরত্ব।

আরশাদের কাছে হেরেছে টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরা। তিনি ছুড়েছেন ৮৯.৪৫ মিটার। জিতেছেন রুপা। এই ইভেন্টে ৮৮.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।

এর আগে টোকিওতে পঞ্চম হয়েছিলেন নাদিম। তবে পরে ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন আরশাদ। যদিও সেই ইভেন্টে ছিলেন না চোপরা। পরে গত বছর বিশ্বচ্যাম্পিয়নশিপে চোপরার কাছে হেরে রুপা জেতেন আরশাদ। এবার অলিম্পিকের মূল মঞ্চে চোপরাকে হারিয়ে জিতলেন সোনা। সেই সঙ্গে গড়লেন ইতিহাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park