1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অস্ট্রেলিয়ায় টানা দুই হারের পর জয় পেল এইচপি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২২৭ বার পঠিত

অস্ট্রেলিয়ায় চলছে ৯ দলের সমন্বয়ে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে প্রথম ম্যাচ জয়ের পর টানা দুটি ম্যাচ হেরে বসেছিল বাংলাদেশ। অবশেষে চতুর্থ ম্যাচে এসে ফের জয়ের দেখা পেয়েছে বিসিবি এইচপি দল। ঘুরে দাঁড়ানোর ম্যাচে ৬ উইকেট ও ২০ বল হাতে রেখে জয় পেয়েছে এইচপি।

এদিন টস হেরে শুরুতে বোলিং করতে নামে বিসিবি এইচপি। দলকে বল হাতে সাফল্য এনে দিয়েছেন এইচপির বোলাররা। বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৪ রান তুলতে পারে প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি। বাংলাদেশি বোলারদের মধ্যে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। একই রান খরচে আবু হায়দার নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে রেখে ২০ বল আগেই ম্যাচ জিতে নেয় বিসিবি এইচপি। দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম করেন ৫১ রান। তানজিদ ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন জিশান। ৩৬ বলে ৫০ রান আসে তার ব্যাট থেকে। এরপর পারভেজ হোসেন ২৩ ও আফিফ হোসেন ১৭ রান করে দলকে জিতিয়ে আসেন।

এর আগে, টানা দুই ম্যাচে হেরেছিল এইচপি। দ্বিতীয় ম্যাচে তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটে হারের পর গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে আকবর আলীর দল হেরেছিল ৮ উইকেটে। তবে সেখান থেকে এবার ঘুরে দাঁড়িয়েছে এইচপি দল। আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে বিসিবি এইচপি। যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ‘এ’ দল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park