1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অন্ধকারে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ, বোর্ডপ্রধানের কঠিন বার্তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৪১ বার পঠিত

সম্প্রতি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। মাঠের ক্রিকেটে সেই অর্থে নিজের নামের সুবিচার করতে পারছেন না এই তারকা অলরাউন্ডার। বয়সটাও ৩৭ পেরিয়ে যেতে চলেছে। সঙ্গে ভুগতে হচ্ছে চোখের সমস্যায়। এর মধ্যে নতুন করে সমস্যা তৈরি হয়েছে তার দল আওয়ামী লীগ সরকার ক্ষমতা হারানোয়। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে— কোন পথে এগোচ্ছে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ?

সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল নতুন বিসিবিপ্রধান ফারুক আহমেদের কাছেও। তার উত্তরে অবশ্য অন্ধকারেই থেকে গেছে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ। কেননা ক্ষমতা হারানোর পর সাকিবের দলের বাকি নেতাকর্মীরা গা ডাকা দিয়েছেন। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। সাকিব নিজেও পাকিস্তান সিরিজের আগে দেশে পা রাখার সাহস দেখাননি। যুক্তরাষ্ট্র থেকেই সরাসরি পাকিস্তানে খেলতে গেছেন। এভাবে দেশে না এসে কতদিন তিনি খেলতে পারবেন সেই প্রশ্নও উঠেছে, যা নিয়েই কথা বলেছেন ফারুক আহমেদ।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে সাকিবের ব্যাপারে বিসিবিপ্রধান বলেন, ‘তার ব্যাপারে আমাদের বোর্ডের সঙ্গে আলোচনা করব, সাকিব এখন যে স্টেজে আছে, সে কন্টিনিউ করতে পারে কিনা সেটা দেখব? বোর্ডের কিছু পলিসি আছে। সেগুলো নিয়ে আলাপ করতে হবে। অবশ্যই দুটি টেস্ট ম্যাচ (পাকিস্তান সিরিজ) আছে, তার ওপর অনেক কিছু নির্ভর করে। পলিসি যদি থাকত, যদি সাকিবকে বলা হতো তুমি খেলো না, তখন সেটা বোর্ডের ওপর যেত। আরেকটা ব্যাপার আছে, সে বাইরে থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা, এটি গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা গুরুত্বের সঙ্গেই দেখব।’

খেলা চলাকালীন বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিতে দেখা গেছে সাকিবকে, যা নিয়ে বেশ সমালোচনাও শুনতে হয়েছে বিসিবিকে। তবে এ ব্যাপারে এবার কঠোর হওয়ার কথা বলছেন নতুন বিসিবিপ্রধান। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ব্যাপারে কিছু নিয়ম যোগ করা হবে। তারা কি করতে পারবে, কি করতে পারবে না— এটা আমি আজকেই এখানে ঢোকার আগে অনানুষ্ঠানিকভাবে আলাপ করেছি। বিশেষ করে সফর চলাকালীন, সফরের আগে পরে ক্রিকেটাররা কি করতে পারবে, কি পারবে না— এসব থাকবে। আপনার যদি লিখিত থাকে, সফর চলাকালীন সময় আপনি কোনো বিজ্ঞাপন করতে পারবেন না। তাহলে এটার জন্য আপনার কাছে কেউ আসবে না। এটা যদি পরিষ্কার লেখা থাকে, তাহলে সুবিধা হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park