1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

সাবেক এমপি সালাম মূর্শেদীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৬০ বার পঠিত

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে খুলনার দিঘলিয়া থানায় এ মামলা দায়ের করেন। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেলে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল দলীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাটে যান। সেখানে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য সালাম মূর্শেদী তার লোকজন নিয়ে তাদের ওপর হামলা, গুলি, বোমা নিক্ষেপ ও মারধর করে। তাদের হামলায় বেশ কয়েকজন আহত হয়।

এ ছাড়া রাম দায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়।

মামলার এজাহারে সালাম মূর্শেদী, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, মো. মফিজুল ইসলাম ঠান্ডু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলামের ছেলে বাকিবিল্লাহ, যুবলীগ নেতা মো. তৌহিদুল মোল্লা, ছাত্রলীগ নেতা মো. নাহিদ মোল্লাসহ ৬৮ জনের নাম উল্লেক করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park