1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

একাদশে ফিরেই তাসকিনের চমক, প্রথম ওভারেই বোল্ড শফিক

  • আপডেট সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পঠিত

এক বছর পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। আর সেই ফেরাটা তিনি রাঙিয়েছেন ইনিংসের প্রথম ওভারেই। তার দারুণ এক ডেলিভারিতে প্রথম ওভারের শেষ বলে স্টাম্প ভাঙে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের। শূন্য রানেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

এর আগে, বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সিরিজ নিশ্চিতের ম্যাচে একাদশে থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। কুঁচকিতে ব্যথা পেয়েছেন শরিফুল। তার জায়গায় একাদশে সুযোগ করে দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে।

একাদশে সুযোগ পেয়েই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন এই পেসার। তার বোলিং তোপের মুখে পড়ে প্রথম ওভারেই সাজঘরে শফিক। অন্যপ্রান্তে আরেক পেসার হাসান মাহমুদও দারুণ বোলিং করছেন। নিজের প্রথম ওভারে কোনো রান খরচ করেননি তিনিও। তাতে বেশ চাপেই আছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১ উইকেট খরচায় ৪ রান। উইকেটে আছেন সাঈম আইয়ুব ও শান মাসুদ।

এদিকে সিরিজ হার এড়াতে পাকিস্তান তাদের একাদশে বদল এনেছে দুটি। শাহিন আফ্রিদির পর পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন আরেক পেসার নাসিম শাহ। লেগ স্পিনার আবরার আহমেদ ও মির হামজাকে ফেরানো হয়েছে একাদশে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park