1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৬৩ রান দূরে থেকে লাঞ্চে বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ। জয় থেকে বাংলাদেশের দূরত্ব এখন ৬৩ রানের। হাতে ৮ উইকেট রেখে স্বস্তিতে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।

লাঞ্চ বিরতির আগ পর্যন্ত পাকিস্তানের ১৮৫ রানের লক্ষ্যে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট খরচায় ১২২ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৩৩ রানে। মুমিনুল হক অপরাজিত ২০ রানে।

এর আগে চতুর্থ দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। যেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন জাকির ও সাদমান। স্কোরবোর্ডে ৪২ রান জমা করার পর শুরু হয় বৃষ্টি। যা না থামলে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালসরা। জয় থেকে তখনও ১৪৩ রান দূরে বাংলাদেশ।

তবে পঞ্চম দিনে জয়ের ঘ্রাণ নিয়েই খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনারে ভর করে দলীয় ফিফটি পায় বাংলাদেশ। জাকির নিজেও ছিলেন ফিফটির পথে। তবে হঠাৎই মির হামজার বলে ৪০ রানে থামতে হয় তাকে। ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭০ রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। খুররম শেহজাদের বলে ২৪ রানে সাজঘরের পথ ধরতে হয় সাদমানকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park