1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লিভারপুলের প্রত্যাবর্তন, কষ্টার্জিত জয় রিয়ালের

  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্টুটগার্টের বিপক্ষে নিজেদের মাঠে ৩-১ গোলের জয় পেলেও মন ভরাতে পারেনি রিয়াল ফুটবলাররা। একই দিনে প্রতিপক্ষ এসি মিলানের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় নিয়ে আসর শুরু করেছে লিভারপুল।

রিয়াল মাদ্রিদ-স্টুটাগর্ট (৩-১)

সান্তিয়াগো বার্নাব্যুয়ে ম্যাচ হলেও এদিন রিয়ালকে বেশ ধুকতে হয়েছে জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে। এদিন রিয়ালকে ম্যাচের প্রথমার্ধে কোনো গোলই করতে দেয়নি স্টুটগার্ট।

দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়ালকে আটকে রাখতে পারেনি স্টুটগার্ট। মাঠে ফিরেই দলকে লিড এনে দেন চলতি মৌসুমে রিয়ালের জার্সি গায়ে জড়ানো কিলিয়ান এমবাপ্পে। ৪৬ মিনিটে তার গোলেই লিড পায় রিয়াল। এই গোলের পর ম্যাচের ৬৮ মিনিটে স্টুটগার্টকে সমতায় ফেরান ডেনিজ আনডাভ। তাবে বেশ বিপদেই পড়ে যায় রিয়াল।

পরে সেই বিপদ এড়ান অ্যান্তিনিও রুডিগার। লোকা মদ্রিচের বাড়ানো বল জালে জড়িয়ে দলকে সাফল্য এনে দেন তিনি। এই গোলের পর ম্যাচের যোগ করা সময়ে দারুণ গোলে ব্যবধান ৩-১ করেন এনদ্রিক। ব্রাজিলিয়ান এই তরুণ তরকার গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল।

এসি মিলান-লিভারপুল (১-৩)

এসি মিলানের মাঠে লিভারপুলের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ম্যাচের তিন মিনিট না যেতেই গোল হজম করে বসেছিল দলটি। পরে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ১-৩ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

সান সিরোতে এদিন ৩ মিনিটের মাথায় পুলিসিকের গোলে ম্যাচে লিড নেয় এসি মিলান। তবে সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। প্রথমার্ধেই গোল শোধ দিয়ে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের বিরতিতে যায় দলটি। ২৩ মিনিটে কন্তের গোলে সমতায় ফেরার পর ৪১ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন ফন ডাইক।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে কোডি গাকপোর সহায়তায় গোল করেন সোবোসলাই। তাতে ব্যবধান ১-৩ হয়। এই গোলের পর আর গোল না হলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park