1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টাইগারদের ক্যাচ মিসে জোড়া সেঞ্চুরিতে বিশাল লিড ভারতের

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

চেন্নাই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতের সংগ্রহ ২৮ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১২৪ রান। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের মোট সংগ্রহ দাড়িয়েছে ৪ উইকেটে ২৬২ রান। তৃতীয় দিনের খেলায় বাজে বোলিংয়ের সঙ্গে ক্যাচ মিস করেছেন টাইগাররা। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংস দিয়ে ভারতের লিড দাড়িয়েছে ৪৮৯ রানে। এর মধ্যে রিশভ পান্ত করেছেন ১০৯ রান, অপরাজিত থেকে শুভমন গিল করেছেন ১০৬ রান। ক্রিজে গিলের সঙ্গে ১১ রান নিয়ে অপরাজিত আছেন কেএল রাহুল।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। ৩৫তম ওভারে তাসকিন আহমেদের বলে কভার পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলেছিলেন গিল। কিন্তু বলটি তালুবন্দি করতে পারেননি তাইজুল ইসলাম। সামনের দিকে একটি ঝাপিয়ে পড়লেই হয়তো বলটি হাতের তালুতে জমাতে পারতেন তিনি। ক্যাচ মিসে তাসকিনের চেহারায় ভেসে উঠে আক্ষেপের ছাপ।

৪৯তম ওভারে সাকিব আল হাসানের বলে মিড-উইকেট দিয়ে উড়িয়ে মারেন পান্ত। বল আকাশে ভাসতে থাকে। সেখানে ফিল্ডার নাজমুল হোসেন শান্ততে দেখে খুশি হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা। কিন্তু সহজ ক্যাচটি ফেলে ভক্তদের চরম হতাশ করলেন শান্ত।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park