1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জয়াসুরির সামনে ১৫ মিনিটও টিকল না নিউজিল্যান্ড

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পঠিত

গল টেস্টের চতুর্থ দিন শেষে ৬৮ রানে পিছিয়ে ছিল নিউজিল্যান্ড। উইকেটে তখনও রাচিন রবীন্দ্র ৯১ রানে অপরাজিত থাকায় শেষ দুই উইকেট নিয়েই জয়ের স্বপ্ন দেখেছিল কিউইরা। তবে তাদের সেই স্বপ্ন পঞ্চম দিনে একাই গুঁড়িয়ে দিয়েছেন লংকান স্পিনার প্রবাথ জয়াসুরিয়া। তার বোলিং তোপের মুখে ১৫ মিনিটও টিকতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। গল টেস্টে স্বাগতিক শ্রীলংকা জয় পায় ৬৩ রানের ব্যবধানে।

গলে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৫ রান করে শ্রীলংকা। জবাবে ৩৪০ রান করে প্রথম ইনিংস শেষ হয় সফরকারীদের। তবে দ্বিতীয় ইনিংসে লংকানরা পাল্টে দেয় পাশার দান। ৩০৯ রান করে শেষ হয় লংকানদের ইনিংস। তাতে কিউইদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রানের।

যেই লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। রাচিন রবীন্দ্রর ৯২ রানের ইনিংস ছাড়া তেমন কেউ ইনিংস টানতে পারেননি। এরপরও উইকেটে রাচিন থাকায় শেষ দিনে নাটকীয় জয়ের স্বপ্ন দেখেছিল কিউইরা।

তবে তাদের সেই স্বপ্নে পানি ঢেলে দিয়েছেন জয়াসুরিয়া। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলেছেন তিনি। হয়েছেন ম্যাচসেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park