1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রে হয়তো আর এক মৌসুম খেলবেন লিওনেল মেসি। তার পরে মেজর সকার লিগ ছাড়তে পারেন তিনি। ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি ক্লাব ছেড়ে কোথায় যোগ দেবেন তিনি?

মায়ামির সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে মেসির। যুক্তরাষ্ট্রের এই ক্লাবটির সঙ্গে আড়াই বছরের চুক্তি ছিল আর্জেন্টিনার এই কিংবদন্তির।

নিজ দেশের একটি সংবাদমাধ্যম মেসি জানিয়েছেন, চুক্তি বাড়ানোর বিষয়ে এখনো ইন্টার মায়ামির সঙ্গে তিনি কথা বলেননি। তিনি মায়ামি ছেড়ে আর্জেন্টিনায় ফিরতে পারেন।

নিজের ফুটবল জীবন আর্জেন্টিনার ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে শুরু করেছিলেন মেসি। সেখানেই প্রথম নজরে পড়েন তিনি। তারপর সেখান থেকে চলে যান লা মাসিয়া অ্যাকাডেমিতে। ক্যারিয়ারের একেবারে শেষে আবার নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলে ফিরতে পারেন মেসি।

মেসির যুক্তরাষ্ট্র ছাড়া নিয়ে জল্পনা শুরু হলেও তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ২০২৬ সালে যুক্তরাষ্ট্রেই হবে ফুটবল বিশ্বকাপ। তার আগে সে দেশে ফুটবলকে জনপ্রিয় করার জন্যই মেসিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অনেকের মত। মেসি মায়ামিতে যোগ দেওয়ার পরে সেই ক্লাবকে ট্রফি দিয়েছেন। পাশাপাশি মেজর সকার লিগের দর্শকের সংখ্যাও বেড়েছে।

বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত স্পনসরদেরও লাভ বেড়েছে। এই পরিস্থিতিতে বিশ্বকাপের আগে মেসি ‍যুক্তরাষ্ট্র ছাড়লে সে দেশের ফুটবলের ক্ষতি হবে। তাই মায়ামির সঙ্গে তার চুক্তি আরও বাড়ানো হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park