1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশকে হারাতে ১৫৬ কিমি গতির বোলারকে ক্যাম্পে ডেকেছে ভারত

  • আপডেট সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

 

চলছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় ও শেষ টেস্ট। যেই সিরিজ শেষে মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যা সামনে রেখেই এখন প্রস্তুত হচ্ছে ভারত। আর এই সিরিজে বাংলাদেশকে হারাতে সবচেয়ে দ্রুত গতির বোলার মায়াঙ্ক যাদবকে ক্যাম্পে ডেকেছে ভারত। যিনি সবশেষ আইপিএলে ঘণ্টায় ১৫৬.৭ কিমি গতিতে বল করেছেন।

আইপিএলে গতিতে ঝড় তুলে আলোচনায় আসেন মায়াঙ্ক। যেখানে প্রথম ম্যাচে ৬ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। এর পর এই পেসারকে জাতীয় দলে খেলানোরও দাবি উঠেছিল। তবে সে সময় তিনি চোটে পড়লে সেটা আর হয়ে উঠেনি। তবে এখন তিনি ফিট আছেন। আর তাকে ডাকা হয়েছে বাংলাদেশ সিরিজ সামনে রেখে টি-টোয়েন্টি ক্যাম্পে। ধারণা করা হচ্ছে, ভারতের স্কোয়াডেও রাখা হবে তাকে।

বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘নির্বাচকরা দেখতে আগ্রহী তিনি (মায়াঙ্ক যাদব) আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত। সামনে দীর্ঘ টেস্ট মৌসুমের আগে, নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে নতুন মুখ চেষ্টা করতে আগ্রহী।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে অভিষেকও হতে পারে মায়াঙ্কের। কেননা, আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় মায়াঙ্কের দলে কাজ করেছেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর ও বোলিং কোচ মরনে মরকেল। ফলে মায়াঙ্ককে খুব কাছে থেকে দেখেছেন দু’জনে। যা জাতীয় দলে অভিষেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ৬ অক্টোবর। এরপর ৯ ও ১২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে ১৬ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park