1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা, কবে কখন ম্যাচ

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পঠিত

ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। লাতিন আমেরিকার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। সমর্থকরা ভাগ হয়ে যায় দু’ভাগে। যেখানে প্রিয় দলকে সমর্থন ও প্রতিপক্ষ দলকে নিয়ে টিপ্পনী কাটতে দেখা যায় ভক্তদের। যদিও লম্বা সময় ধরেই শিরোপা নির্ধারণী মঞ্চে দেখা যায় না এই দু দলকে। তবে এবার শিরোপা নির্ধারনী মঞ্চে মাঠে নামছে দুদল।

উজবেকিস্তানে ২৪ দল নিয়ে আয়োজিত ফিফা ফুটসাল বিশ্বকাপে এবার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। যেই ম্যাচটি মাঠে গড়াবে রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাত আটটায়। যা নিয়ে এখন ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই।

ফুটসাল বিশ্বকাপের দশম এই আসরে প্রথম সেমিফাইনালে বুধবার ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে পা রাখে ব্রাজিল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। যারা এখন শিরোপার জন্য মাঠে নামবে।

ফিফা ফুটসাল বিশ্বকাপে এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। সেটি ২০১৬ সালে। ২০২১ সালে সর্বশেষ আসরে তারা হয়েছিল রানার্সআপ। অন্যদিকে ১০ আসরের মধ্যে এটি ব্রাজিলের সপ্তম ফাইনাল। আগের ছয় আসরের পাঁচটিতেই চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। এবার জিততে পারলে ‘হেক্সা মিশন কমপ্লিট’ সেলেসাওদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park