1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

কোহলির রেকর্ড ভাঙলেন হার্দিক

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পঠিত

গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে হেসেখেলে হারিয়েছে ভারত। বাংলাদেশকে ১২৭ রানে অলআউট করে ভারত ম্যাচ জিতেছে ১১.৫ ওভারে, ৭ উইকেট হাতে রেখে। বাংলাদেশের এমন হতশ্রী ব্যাটিংয়ের দিনে বেশ কিছু রেকর্ডও হয়েছে। টি-টোয়েন্টিকে সদ্য বিদায় জানানো বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন হার্দিক পান্ডিয়া।

বল হাতে ২৬ রান খরচায় ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৩৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হার্দিক। জয়ের পথে ২টি ছক্কা ও ৫টি চার হাঁকান। ইনিংসের ১২ তম ওভারে তাসকিনের বলে ভারতকে ছক্কা মেরে ম্যাচ জেতান হার্দিক। আর তাতেই হয়েছে রেকর্ড। হার্দিক ছাড়িয়ে গেছেন কোহলিকে।

টি-টোয়েন্টিতে ছক্কায় ম্যাচ শেষ করার কীর্তি এখন হার্দিকের। সবচেয়ে বেশি পাঁচবার এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে এই কীর্তি ছিল বিরাট কোহলির। ৪ বার ছক্কায় ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন তিনি। যা এবার ছাড়িয়ে গেছেন হার্দিক।

ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটা অবশ্য রোহিত শর্মার নামের পাশে। ২০৫টি ছক্কা হাঁকিয়েছেন সাবেক এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। এরপর অবস্থান ভারতের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের। তার ছক্কা ১৩৯টি। পরের অবস্থানে বিরাট কোহলির ছক্কা সংখ্যা ১২৪, এরপর লোকেশ রাহুলের ছক্কা ৯৯টি। আর এ তালিকায় ৮১ ছক্কা নিয়ে পরের অবস্থানে রয়েছেন হার্দিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park