1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের নারী ২ ক্রিকেটার

  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পঠিত

চলমান টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। যদিও পরের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে তারা। তবে ধারাবাহিক পারফরমেন্স ধরে রেখে আইসিসি থেকে সুখবর পেয়েছেন দুই টাইগ্রেস বোলার।
প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে ঐতিহাসিক জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। ১০ বছর পর টি-২০ বিশ্বকাপের মঞ্চে জয় পায় টাইগ্রেসরা। ওই ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেন রাবেয়া।

নারী টি-২০ র‌্যাংকিংয়ে বোলারদের তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খানের। এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬৯৪।

দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ২১ রানে হেরে যায় তারা। এ ম্যাচেও বল হাতে মিতব্যয়ী ছিলেন রাবেয়া। ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ১ উইকেট। রাবেয়ার সঙ্গে বোলারদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে আরেক লেগ স্পিনার ফাহিমা খাতুনের।

স্কটল্যান্ডের বিপক্ষে ২১ রানে ১ এবং ইংল্যান্ডের সাথে ১৮ রানে ২ উইকেট নেন ফাহিমা। দুই ম্যাচে ৩ উইকেট শিকারে ১৩ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

এই তালিকায় সবার উপরে আছেন ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোপিয়া একলেস্টোন। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রানে ২ উইকেট নেন তিনি। ৭৬২ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রাখেন একলেস্টোন।

র‌্যাংকিংয়ে এক ধাপ করে উন্নতি হয়েছে পাকিস্তানের সাদিয়া ইকবাল ও ইংল্যান্ডের সারাহ গ্লেনের। ৭৫৪ রেটিং নিয়ে সাদিয়া দ্বিতীয় ও ৭৪৬ রেটিং নিয়ে সারাহ তৃতীয়স্থানে উঠেছেন।

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে না পারায় ব্যাটিং তালিকায় কোন উন্নতি হয়নি বাংলাদেশের ব্যাটারদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park