1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের বিপক্ষে নতুনদের বাজিয়ে দেখতে চায় ভারত

  • আপডেট সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। সিরিজের শেষ ম্যাচে তাই স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের বাজিয়ে দেখতে সূর্যকুমার যাদবের দল। একাদশে পরিবর্তন আনার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।

বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদে অভিষেক হতে পারে তরুণ পেসার হার্শিত রানার। সবশেষ আইপিএলে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে আলোচনায় আসেন এই তরুণ। এরপর দুলিপ ট্রফিতেও চমক দেখিয়েছেন। ২ ম্যাচে শিকার করেছেন ৮ উইকেট। ২০ বছর বয়সী এই তরুণকে তাই শেষ ম্যাচে একটা সুযোগ দেওয়ার ইঙ্গিত মিলছে। সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা ও রবী বিষ্ণয়রা।

যা নিয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেন ডেসকাট বলেন, ‘অবশ্যই আমাদের স্কোয়াডে গভীরতা অনেক। বেশ কয়েকজনের আইপিএল অভিজ্ঞতা প্রচুর। আমাদের চাওয়া, যত বেশি সম্ভব ক্রিকেটারকে আন্তর্জাতিক আঙিনায় মেলে ধরতে পারি। হার্শিত রানা এমন একজন, যাকে সুযোগ দিতে আমরা খুবই আগ্রহী।’

জিতেশ ও সাঞ্জু স্যামসনকে নিয়ে টেন ডেসাকাটের মত, ‘জিতেশ আছে আমাদের, তবে সাঞ্জুকে আরেকটি সুযোগ দিতে চাই আমরা। অনেক কিছুই আমরা ভাবছি। বিকল্প আছে। পরিকল্পনা অবশ্যই ছিল আগে সিরিজটি জেতা। এরপর শেষ ম্যাচে নতুনদের পরখ করে দেখা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park