1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাসান মাহমুদের জোড়া আঘাত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

টাইগাররা পুরো এক ঘণ্টা উইকেটের জন্য হন্যে হয়ে ঘুরেছিল। বোলিংবান্ধব মিরপুরে সব বিকল্পকেই ঘুরেফিরে বোলিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু লাভের লাভ হয়নি। বাংলাদেশকে ভুগিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার কাইল ভেরেইনে এবং উইয়ান মুল্ডার। দুজনের পার্টনারশিপ গড়েছিল নতুন রেকর্ডও।

মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের মিনিট ১৫ আগেই মাঠে গড়ায়। কেননা সোমবার আলোক স্বল্পতায় আগেই হয়েছিল শেষ। তবে আজ প্রথম ঘন্টা শেষেও পিছিয়ে টাইগাররা।

জানা যায়, ভেরাইনে এবং মুল্ডারের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের লিড পার করেছিল প্রোটিয়ারা। তবে জোড়া উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান হাসান মাহমুদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭০ ওভারে ৮ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২৪২ রান। কাইলে ভেরাইনের ৭৬ রান এবং ডানে পিয়েডট ৬ রানের ব্যাট করছেন। এতে ১৩৬ রানের লিডে রয়েছে সফরকারীরা।

ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন কাইলে ভেরাইনে। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন উইয়ান মুল্ডার। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১০৫ রানে ফিফটি তুলে নেন এই প্রোটিয়া ব্যাটারও। তবে এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেনি মুল্ডার।

৬৫তম ওভারে হাসান মাহমুদের হাতে বল তুলে দেন শান্ত। দুর্দান্ত বোলিংয়ে পঞ্চম বলে মুল্ডার (৫৪) এবং পরের বলে কেশব মহরাজকে আউট করে দলকে খেলায় ফেরান হাসান। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ভেরাইনে।

এর আগে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park