1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টাইগারদের ঘুরে দাঁড়ানোর পথে বৃষ্টির বাগড়া, বন্ধ প্রথম টেস্ট

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার পঠিত

মিরপুরের বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার প্রথম টেস্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৬৭ রান। টাইগারদের হয়ে এখন পর্যন্ত ৭৭ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। তবে শুরুতেই এই দুই ব্যাটারের উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টিম টাইগার্স। ৯২ বলে ৪০ রান করে আউট হন জয় এবং ৩৯ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। এদিন তেমন কিছু করতে পারেননি লিটনও। মাত্র ৭ রান করে আউট হন তিনি। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।

এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। দুজন মিলে গড়েছেন পঞ্চাশোর্ধ্ব জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সপ্তম উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। আর ৯৪ বলে ফিফটি তুলে নেন মিরাজ।

জাকের ও মিরাজের ৯০ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের বাধা টপকে লিডে পা রাখে বাংলাদেশ। ১০২ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন জাকের। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১১১ বলে ৫৮ রানের ইনিংস লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটার। এতে ছন্দ হারায় টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park