1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নতুন অভিভাবক পেল বাফুফে, সভাপতি হলেন তাবিথ আউয়াল

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

সালাউদ্দিন যুগের সমাপ্তি ঘটেছিল আগেই। এবার নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেডশন (বাফুফে)। তাবিথ আউয়াল নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। দিনভর ভোটগ্রহণের পর প্রকাশিত ফলাফলে তাবিথ জয়লাভ করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ভোটগ্রহণ হয়। ১৩৩টি ভোটের মধ্যে ১২৮টি ভোট প্রদান করা হয়। সেখানে ১২৩টি ভোট পেয়েছেন তাবিথ আউয়াল। বাকি ৫টি ভোট পেয়েছেন অন্য প্রতিদ্বন্দ্বীরা।

এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী চার বছরের জন্য নতুন নেতৃত্বের হাতে উঠেছে দেশের ফুটবল। ২০টি পদের জন্য ৪৫ জন প্রার্থী লড়েছেন। দুপুর দুইটা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

এবার নির্বাচনে দাঁড়াননি টানা ১৬ বছর বাফুফের সভাপতি থাকা কাজী সালাহউদ্দীন। নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদে প্রার্থী ২ জন, চার সহ-সভাপতি পদে প্রার্থী ৬ জন এবং ১৫টি সদস্য পদে ৩৭ জন নির্বাচন করছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ইমরুল হাসান। বাফুফের বিদায়ী নির্বাহী কমিটিতে থাকা আটজন এবারও নির্বাচন করছেন। বাকি ২৯ জনের মধ্যে বেশির ভাগ এবারই প্রথম নির্বাচনের মাঠে নেমেছেন। ভোট দেন বাফুফের ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park