1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শতক পেরোলো প্রোটিয়ারা, একমাত্র আঘাত তাইজুলের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে টস জিতে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। ঢাকায় প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা প্রোটিয়ারা জহুর আজমেদ চৌধুরী স্টেডিয়ামেও দারুণ শুরু করেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে ১০৯ রান করেছে।

একমাত্র সাফল্য এসেছে তাইজুল ইসলামের ঘূর্ণিতে। মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৩ রান করেন প্রোটিয়া সেনাপতি। টনি ডি জরজি ৪৯ ও ট্রিস্টান স্টাবস ২৯ রানে ক্রিজে আছেন।

এর আগে সকাল ১০টায় বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার হাতছানিতে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। ওপেনিংয়ে টনি ডি জর্জিকে নিয়ে ইনিংসের শুরুটা দারুণ করেন প্রোটিয়া অধিনায়ক। তবে ষষ্ঠ ওভারে ওপেনিং জুটি ভাঙ্গার সুযোগও তৈরি করেছিলো বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের বলে সেটা হয়নি উইকেটকিপার মাহিদুল ইসলামের ব্যর্থতায়। তখন ৬ রানে ব্যাট করছিলেন প্রোটিয়া ওপেনার।

দলীয় ৬৯ রানে ওপেনিং জুটি ভাঙ্গেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৩৩ রান করে ফেরেন মার্করাম। উইকেটে আসেন প্রিস্টান স্টাবস। জরজি-স্টাবস জুটি থেকে এসেছে ৪০ রান।

ঢাকা টেস্টের দল থেকে লিটন দাসের জায়গায় মাহিদুলকে, জাকের আলির পরিবর্তে হাবির হাসান এবং নাইম হাসানের জায়গায় পেসার নাহিদ রানাকে খেলাচ্ছে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকা দুটি পরিবর্তন এনেছে। দলে ঢুকেছেন ব্যাটিং অলরাউন্ডার সেনুরান মুথুসামী ও পেসার ডেন প্যাটারসন। বাদ পড়েছেন ব্রিৎজে ও অফস্পিনার ডেন পিয়েট।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকির হাসান, মহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, টনি ডি জরজি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভারানে, সেনুরান মুথুসামি, ওয়াইন মুল্ডার, কেশব মহারাজ, ডেন প্যাটারসন ও কাগিসো রাবাদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park