1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খারাপ সময়ে সুখবর পেলেন বাবর-আফ্রিদি-রিজওয়ান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত

সবশেষ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেও দুঃসময় কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। অস্ট্রেলিয়া সফরে গিয়ে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল। অবশ্য ম্যাচ হারলেও সুখবর পেয়েছেন দলটির একাধিক ক্রিকেটার। সবশেষ আইসিসির র‌্যাংঙ্কিং হালনাগাদে এ সুখবর পেয়েছেন বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানরা।

সবশেষ আইসিসি ওয়ানডে ব্যাটারদের তালিকায় দেখা গেছে শীর্ষ ব্যাটারের অবস্থান ধরে রেখেছেন বাবর। তার রেটিং ৮২২। দ্বিতীয় অবস্থানে থাকা রোহিত শর্মার রেটিং ৭৬৫। একধাপ উন্নতি হয়েছে অধিনায়ক রিজওয়ানের। ২৫ নম্বরে উঠে এসেছেন এ উইকেটরক্ষক ব্যাটার।

টেস্টেও উন্নতি হয়েছে বাবরের। এক ধাপ উপরে উঠে তার অবস্থান এখন ১৭ নম্বরে। অন্যদিকে সালমান আঘা এক ধাপ এগিয়ে ১৯ ও দুই ধাপ এগিয়ে রিজওয়ানের অবস্থান ২০ নম্বরে।

ওয়ানডে বোলিংয়ে ৩ ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছেন শাহিন আফ্রিদি। এ তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজ। দুই নম্বরে আফগান স্পিনার রশিদ খান।

বাংলাদেশিদের মধ্যে ওয়ানডে বোলিংয়ে সবার ওপরে শরিফুল ইসলাম। তিন ধাপ এগিয়ে তার অবস্থান এখন ২৬ নম্বরে। অন্যদিকে ব্যাটারদের তালিকায় এক ধাপ এগিয়ে মুশফিকুর রহিমের অবস্থান তালিকার ২৩ নম্বরে। এক ধাপ এগিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবস্থান করছেন ৩৪ নম্বরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park