1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ফেডারেশনগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে: আসিফ

  • আপডেট সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ফেডারেশনকে বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট দিতে হবে।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, কেউ দুর্নীতি করলে সেটিরও তদন্ত হবে।

আসিফ বলেন, ‘প্রতিটি ফেডারেশনের জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক প্রতিবেদন এবং অডিট রিপোর্ট দিতে হবে। কেউ দুর্নীতি করলে সেটিও তদন্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু বেশ কয়েকটি ফেডারেশন স্বায়ত্তশাসিত। তাই সেখানে সরকারি হস্তক্ষেপের সুযোগ নেই।’

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার পর খেলাধুলাসহ সব খাত থেকে দুর্নীতি নির্মূলে মনোনিবেশ করেছে অন্তর্বর্তী সরকার।

আসিফ মাহমুদ আরও জানান, ফেডারেশনগুলো পুনর্গঠনের চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘এটি চলমান প্রক্রিয়া। বিভিন্ন কমিটির বিরুদ্ধে অভিযোগ আছে. যা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন কমিটি গঠন করে সংকট ও স্থবিরতা নিরসনের চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অচলাবস্থা কাটানোর চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park