1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গ্লোবাল সুপার লিগ: তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে জয় পেল গায়ানা

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৩ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় মঙ্গলবার পর্দা উঠেছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসর। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছে।

এদিকে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গতকাল শুরু হওয়া ম্যাচে ওয়ারিয়র্সের জার্সিতে নিজেদের প্রথম ম্যাচে প্রথম ওভারেই সাফল্য পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজ দলের হয়ে খেলতে নেমেই পেয়েছেন ২ উইকেট।

শুরুটা বেশ দারুণ হলো তানজিম হাসান সাকিবের জন্য। তার এমন দুর্দান্ত স্পেলের দিনে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন। পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে হারিয়েছে দলটি। এ দিন ২০ রান খরচায় ২ উইকেট নেন গায়ানার বাংলাদেশি পেসার তানজিম।

তানজিমের পাশাপাশি গায়ানার হয়ে বল হাতে সাফল্য পেয়েছেন ডোয়াইন প্রিটোরিয়াস ও হাসান খান। ২১ রান খরচায় ৪ উইকেট নেন প্রিটোরিয়াস। ৩১ রান খরচায় ২ উইকেট নেন হাসান খান। তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয় লাহোর।

লাহোর কালান্দার্সের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে তুলে নেন তানজিম। প্রথম বলেই চার হজম করেন তিনি। দুই বল ডট দিয়ে চতুর্থ বলে তানজিম পান উইকেটের দেখা। দারুণ এক ডেলিভারিতে মির্জা বাইগকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। সেই ওভারে আর কোনো রানই হজম করতে হয়নি তানজিম সাকিবকে।

পরের ওভারের তানজিম সাকিবের প্রথম দুই বলেই চার হাঁকান অ্যাডাম রসিংটন। এরপর অবশ্য আর কোনো রান দেননি এ পেসার। ইনিংসের ১২তম ওভারে আবারও আক্রমণে আসেন তানজিম। এই ওভারে ছয় রান হজম করেন তিনি। এর পর শেষ ওভারে আসেন তানজিম সাকিব। মাত্র দুটি বল করার সুযোগ পান। প্রথম বলে দুই রান নেওয়ার পর দ্বিতীয় বলেই রস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন সালমান মির্জা। লাহোরের হয়ে ৪৫ বলে ৪৮ রান করেন টম অ্যাবেল।

লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভারেই খেলা শেষ করে গায়ানা। ৪৩ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন দলটির উইকেটরক্ষক-ব্যাটার শাই হোপ। কিমো পল ১৩ বলে অপরাজিত ২৭, মঈন আলী ১৯ বলে ১৭ রান করে জয়ের পথ সহজ করে দেন দলের জন্য। লাহোরের হয়ে দুটি করে উইকেট নেন সালমান ও আসিফ আফ্রিদি।

এদিকে চোটের কারণে এ আসরে খেলা নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন তানজিম সাকিব। কিন্তু ফিটনেস টেস্ট দিয়ে সেই অনিশ্চিয়তা দূর করেন তিনি। ফলে বিসিবির কাছ থেকে এ লিগে খেলার ছাড়পত্র পান তানজিম সাকিব। এরপর গত শুক্রবার (২২ নভেম্বর) গায়ানার হয়ে দলের সঙ্গে যোগ দিতে ছুটে যান ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগে খেলতে।

উল্লেখ্য, পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ। ইতোমধ্যে দলগুলো অংশগ্রহণের জন্য ওয়েস্টইন্ডিজে। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স ছাড়াও আছে বিপিএলের রংপুর রাইডার্স, পিএসএলের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

টুর্নামেন্টটির প্রথম রাউন্ডে প্রতিটি দলই একে অপরের মুখোমুখি হবে। পাঁচ দলের মধ্য থেকে চার দল যাবে সেমিফাইনালে। এরপর ৭ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park