1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টেস্টে বুমরাহ, ওয়ানডেতে আফ্রিদিকে টপকে শীর্ষে রশিদ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

 

অস্ট্রেলিয়ায় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডেতে বোলারদের শীর্ষ র‌্যাংকিংয়ে উঠে এসেছিলেন এই তারকা পেসার। তবে এক সপ্তাহও ধরে রাখতে পারলেন না সেটি। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পাওয়ার সঙ্গে এই পেসার হারিয়েছেন তার শীর্ষস্থান।

আফ্রিদিকে টপকে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান স্পিনার রশিদ খান। অন্যদিকে পার্থ টেস্টে বল হাতে নেতৃত্ব দিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে টি-টোয়েন্টিতে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ। বুধবার সবশেষ আইসিসির র‌্যাংকিং হালনাগাদের পর দেখা গেছে এমন চিত্র।

রশিদের সঙ্গে অবশ্য আফ্রিদির পয়েন্টের ব্যবধানটা খুব বেশি নয়। মাত্র ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন রশিদ। আফগান এই স্পিনারের রেটিং ৬৮৭। অন্যদিকে আফ্রিদির রেটিং ৬৮২। এ তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে অবস্থান মেহেদী হাসান মিরাজের। তালিকার ২৪ নম্বরে রয়েছেন এই স্পিনার।

টেস্টে দুই ধাপ এগিয়ে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। তার বর্তমান রেটিং ৮৮৩। অন্যদিকে দুইয়ে থাকা কাগিসো রাবাদার রেটিং ৮৭২।

টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে তাইজুল ইসলাম। তবে ৫ ধাপ অবনতি হয়েছে তার। অবস্থান ২৩ নম্বরে। তবে সুখবর পেয়েছেন তাসকিন আহমেদ। ১৬ ধাপ এগিয়েছেন তিনি। উঠে এসেছেন ৫১ নম্বরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park