1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

টাইগ্রেসদের ১৯৪ রানের টার্গেট দিল আইরিশ নারীরা

  • আপডেট সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ১৯৪ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। শনিবার (৩০ নভেম্বর) ঢাকার মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল।

টস জিতে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে অধিনায়ক গ্যাবি লুইসকে হারায় আইরিশরা। ১২ বলে ২ রান করে সুলতানা খাতুনের শিকার হন তিনি। আরেক ওপেনার সারা ফোর্বসকে বাংলাদেশ আউট করে পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলেই। ৩৪ বলে ১৩ রান করা এই ব্যাটার নাহিদা আক্তারের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। তৃতীয় উইকেট জুটিতে বড় রান পায় আয়ারল্যান্ড। হান্টার-ওরলার জুটি থেকে আসে ৮৯ রান। এই জুটি ভাঙে রান আউটে। ৭২ বলে ৩৭ রান করে আউট হন ওরলা। তবে হাফসেঞ্চুরি তুলে নেন হান্টার। ৮৮ বলে ৬৮ রান করে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হন তিনি।

পরে শেষ দিকে লাউরা ডেলানি ও উনা র‌্যায়মন্ড দলকে চ্যালেঞ্জিং পুঁজি পাইয়ে দেন। লাউরা ৫০ বলে ৩৩ ও শেষ দিকে ১৮ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন উনা। আর তাতে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৯৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশি বোলারদের মধ্যে ৩২ রান দিয়ে ২ উইকেট তুলেছেন সুলতান খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park