মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের কয়েকটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে বাংলাদেশিসহ ৯৩ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়েছে দেশটির পুত্রজায়া অভিবাসন বিভাগ।
শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান।বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চালানো অভিযানে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে।
Leave a Reply