1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ম্যানচেষ্টার ডার্বিতে ইউনাইটেডের জয়

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেষ্টার সিটি। চলতি মৌসুমের শুরুতে দলটি ভালো করলেও শেষ কয়েক ম্যাচে ইতিবাচক পারফরমেন্স করতে পারেনি। রোববার (১৫ ডিসেম্বর) রাতের ডার্বি ম্যাচে ম্যানচেষ্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে সিটিরা।
চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ইপিএল মিলিয়ে সব প্রতিযোগিতায় গত ১১ ম্যাচে সিটি হেরেছে ৮টি এবং জিতেছে মাত্র ১টি। বর্তমানে তারা ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে, যা শীর্ষে থাকা লিভারপুল থেকে ৯ পয়েন্ট পিছিয়ে।

ঘরের মাঠ ইত্তিহাদ। শুরু থেকেই ম্যানচেষ্টার ডার্বিতে আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। খেলার ৩৬ মিনিটে সিটির হয়ে গোলটি করেন র্গারভার দিলো। তাতে প্রথমার্ধে ১-০ স্কোর লাইনে শেষ করে সিটি।

বিরতির পর ম্যাজিক দেখাতে শুরু করে দুই দলই। খেলার ৮৮ মিনিটে পেনাল্টি পায় ইউনাইটেড। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ (১-১)।

এরপর মাত্র ১১৫ সেকেন্ড পর দিয়ালো নিজেই চমৎকার একটি অ্যাঙ্গেল থেকে গোল করেন। তাতে স্কোরলাইন দাঁড়ায় ২-১। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেষ্টার ইউনাইটেড।

ম্যাচ শেষে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ বলেন, দিয়ালো দুর্দান্ত খেলছে। আমি মনে করি তার কাছ থেকে আরও ভালো কিছু আসছে। যখন সে এমন খেলায় থাকে, তাকে থামানো অসম্ভব।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park