1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ও. ইন্ডিজকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার টি-টোয়েন্টি সিরিজে ও. ইন্ডিজকে মাটিতে নামিয়ে আনলো বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বল্প পুঁজি নিয়েই ও. ইন্ডিজকে পরাস্ত করলো বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০২ রানে থেমে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। আর এতেই ২৭ রানে জয় পেয়ে যায় টাইগাররা। আর ২-০ তে সিরিজ জিতলো বাংলাদেশ।
এর আগে দিনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংরাদেশ। আজ বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় কিংসটাউনের আর্নোস ভেলে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

গত ম্যাচে তিনে ব্যাট করা লিটন দাস এদিন সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। তৃতীয় ওভারে আকিল হোসেনের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়েছেন মাত্র ৩ রানে। তাতে ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

লিটনের দ্রুত বিদায়ের পর মাঠে নামেন তানজিদ হাসান। তার পর কিছু সময়ের বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। ফের খেলা শুরু হলে টেকেননি নতুন ব্যাটার তানজিদ হাসান। আরেক স্পিনার রোস্টন চেজের ঘূর্ণিতে বোল্ড হয়েছেন তিনি। ৪ বল খেলা এই ব্যাটার টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয়েছেন। ফিরেছেন ২ রানে।

লিটন-তানজিদ ফেরার পর মিরাজ চেষ্টা করতে থাকেন রান বাড়িয়ে নিতে। কিন্তু ক্যারিবীয়দের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান পেতে সংগ্রাম করতে হয় তাদের। ৮ ওভার শেষেও স্কোর থাকে ৩৬! এই সময়ে দুইবার জীবনও পান মিরাজ। তবে দ্রুত রান নেওয়ার তাড়ায় ৮.৪ ওভারে রান আউট হয়েছেন সৌম্য সরকার। গত ম্যাচে ম্যাচের ভিত গড়ে দিলেও এই ম্যাচে ১১ রানে ফিরেছেন তিনি।

সৌম্যর বিদায়ের পর আলজারি জোসেফের দশম ওভারের শেষ বলে আর রক্ষা পাননি। রানের খোঁজে শর্ট বলে পুল করে বাউন্ডারি লাইনে ব্র্যান্ডন কিংয়ের ক্যাচে পরিণত হয়েছেন। ফেরার আগে ২৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করেছেন মিরাজ।

১১তম ওভারের শেষ বলে মোটির বলে বোল্ড হয়েছেন নতুন নামা রিশাদ হোসেন। ফুলার লেংথের বলে আক্রমণাত্মক হতে গিয়ে আর পারেননি। ৫ রানে ফিরেছেন তিনি। তাতে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়েছে সফরকারী দল। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। ১১.৫ ওভারের পর বৃষ্টি হানা দিলে দ্বিতীয়বারের মতো বন্ধ হয়ে যায় খেলা। পূনরায় খেলা শুরু হলে আরও এক উইকেট হারায় বাংলাদেশ।

শেষদিকে ১৭ বলে অপরাজিত ৩৫ রানের দারুণ ইনিংস খেললেন শামীম। ১১ বলে ৯ রানে অপরাজিত তানজিম। ৮ম উইকেটে ২৩ বলে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন দুজন। বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের জুটি।

বাংলাদেশের ইনিংস: ২০ ওভারে বাংলাদেশ ১২৯/৭ (জাকের ৯*, মেহেদী ৫*; লিটন ৩, তানজিদ ২, সৌম্য ১১, মিরাজ ২৬, রিশাদ ৫, শামীম ৩৫, তানজিম ৯)।

ও. ইন্ডিজের ইনিংস: ১৮.১ ওভারে ১০২/১০।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park