1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দল কবে, কোথায় খেলবে

  • আপডেট সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

এসেছে নতুন বছর। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে ঘটনাবহুল ২০২৪। পুরো বাংলাদেশ যে বছরটায় দেখেছে একের পর এক পরিবর্তন। আর সেই পরিবর্তনের ঢেউ লেগেছে দেশের ক্রিকেটেও। বোর্ড থেকে শুরু করে কোচ, সবই বদলেছে। বাংলাদেশ ক্রিকেটও তাই ২০২৫ সালে পা রাখছে ভিন্ন এক রূপে।

২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট পার করেছে ব্যস্ত সময়। নতুন বছরটাও দেশের ক্রিকেটে থাকছে ব্যস্ততা। জাতীয় পুরুষ ও নারী দলের ব্যস্ত সূচি থাকছে পুরো বছরেই। মাঠে বিপিএল চলার সুবাদে জানুয়ারি মাসে পুরষ ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ঘরোয়া ক্রিকেটের বড় এই আসরে। পাকিস্তানের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই বছরে দেশের হয়ে ক্রিকেট শুরু করবে বাংলাদেশ।

একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ ক্রিকেটের ২০২৫ সালের সূচি

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের ২০২৫ সালের সূচি

ফেব্রুয়ারি
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।

মার্চ
বাংলাদেশ–জিম্বাবুয়ে : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

মে
বাংলাদেশ–পাকিস্তান : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

জুন
বাংলাদেশ–শ্রীলঙ্কা : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

আগস্ট
বাংলাদেশ–ভারত : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

অক্টোবর
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

নভেম্বর
বাংলাদেশ–আয়ারল্যান্ড : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। হোম সিরিজ।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের ২০২৫ সালের সূচি
জানুয়ারি-ফেব্রুয়ারি
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ : ৩ ওয়ানডে**, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

সেপ্টেম্বর-অক্টোবর
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ**

ডিসেম্বর
বাংলাদেশ–ভারত: ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি। অ্যাওয়ে সিরিজ।

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। সিরিজ না জিতলে খেলবে বাছাইপর্ব। সেটা পেরিয়েই যেতে হবে বিশ্বকাপে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park