1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বিপিএলের টিকিট না পেয়ে ভাঙচুর ও কাউন্টারে আগুন দিলো দর্শকরা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৩২ বার পঠিত

বিপিএলের টিকিট বিক্রির শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করেছে দর্শকরা। মাঠে লড়াই শুরুর ৫ দিন পার হলেও এই সমস্যার সমাধান করতে পারেনি বিসিবি। যার ফলে পঞ্চম ম্যাচের আগে টিকিট না পাওয়ায় স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সে ব্যাপক ভাঙচুর এবং কাউন্টারে আগুন দিয়েছে ক্ষুব্ধ দর্শকরা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজশাহী-ঢাকার ম্যাচ দেখতে সকাল থেকে মিরপুরে আসতে শুরু করে দর্শকরা। টিকিটের জন্য স্টেডিয়াম সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের কাউন্টারে সামনে জড়ো হতে থাকে তারা।

বেলা ১১টা বাজলেও কোনো টিকিট না পাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কয়েকবার কাউন্ডারের সামনের বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে দেখা যায়। তবে ১২টার দিকে বাঁশের ব্যারিকেড ভেঙে সুইমিং কমপ্লেক্সে ঢুকে পড়ে দর্শকরা।

এ সময় সুইমিং কমপ্লেক্সে ভাঙচুর শুরু করে দর্শকরা। এ ছাড়াও টিকিট কাউন্টারের বুথে আগুন দেয় দর্শকরা। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে উদ্বোধনী দিনে টিকিট না পাওয়ায় মিরপুর স্টেডিয়ামের গেট ভেঙে ফেলেছিল দর্শকরা। তার পর টিকিট ভোগান্তি কমাতে দর্শকদের কাছে ৭দিন সময় চেয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

কিন্তু টিকিট নিয়ে এখনও দর্শকদের ভোগান্তি কমাতে পারেনি বিসিবি। যা কারণে ক্ষুদ্ধ দর্শকরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park