1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত সাইম আইয়ুব

  • আপডেট সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৫২ বার পঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান শিবিরে বড় এক দুঃসংবাদই এলো। তারকা ব্যাটিং অলরাউন্ডার সাইম আইয়ুব গোড়ালির চোটে দেড়মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন।
কেপটাউনে চলমান পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথমদিন বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন সাইম। একপর্যায়ে বাউন্ডারি বাঁচাতে গিয়ে তিনি ভয়ঙ্কর চোটে পড়েন। এতে তার ডান পায়ের গোড়ালিতে চিড় ধরা পড়ে।

চলমান সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলছে পাকিস্তান। এরপর তারা চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সঙ্গে। সাইম আইয়ুবকে আসন্ন দুটি সিরিজেই পাবে না পাকিস্তান।

উল্লেখ্য, করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। ওই সময়ের মধ্যে সাইমের চোট সেরে উঠবে বলে ধারণা করা হলেও পিসিবি তার মাঠে ফেরার সুনির্দিষ্ট সময় বলা সম্ভব নয় বলে জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টে তাকে না পাওয়া বড় ধাক্কা পাকিস্তানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park