1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

প্রতিপক্ষের জালে গুনে গুনে ৫ গোল দিয়ে দ্বিতীয় রাউন্ডে রিয়াল

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

দেপোর্তিভো মিনেরাকে উড়িয়ে স্প্যানিশ কোপা দেল রে’র শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। সোমবার শেষ ৩২-এর অ্যাওয়ে ম্যাচে মাদ্রিদ জায়ান্টদের জয় ৫-০ ব্যবধানে। আর্দা গিলের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল ফেদে ভালভের্দে ও এদুয়ার্দো কামাভিঙ্গা ও লুকা মদ্রিসের।

খেলা সম্প্রচারের জন্য অবকাঠামোগত সুবিধা না থাকায় নিজেদের মাঠে খেলতে পারেনি চতুর্থ স্তরের ক্লাবটি। বিকল্প হিসেবে বেছে নেওয়া হয় কার্তাহোনোভা স্টেডিয়ামকে। শক্তি, সামর্থ্যে যোজন যোজন পিছিয়ে থাকা মিনেরার বিপক্ষে রিয়াল কোচ কার্লো আনসেলোত্তি শুরুর একাদশে প্রথম পছন্দের কোনো ফরোয়ার্ডকে রাখেননি। তবে ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন ভালভের্দে।

ব্রাহিম দিয়াসের ক্রস ডি-বক্সে মিনেরার একজন খেলোয়াড় ঠিকঠাক ফ্লিক করতে ব্যর্থ হলে অনায়াসে জাল খুঁজে নেন উরুগুয়ের মিডফিল্ডার। ১৩ মিনিটে কামাভিঙ্গা ব্যবধান দ্বিগুন করেন। ২৮ মিনিটে আর্দা গিলের গোল করে প্রথমার্ধে ৩-০ লিড এসে দেন দলকে। আক্রমণাত্মক ফুটবলে দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে প্রবল চাপে রাখে রিয়াল।

৫৫ মিনিটে মদ্রিস, ৮৮ মিনিটে গিলের গোল করে বড়ো জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবির। কোপা ডেল রে’তে বার্সেলোনা সর্বাধিক ৩১ বার, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাথলেটিক বিলবাও ২৪ বার ও রিয়াল ২০ বার ট্রফি জিতেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park