1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতীয় দলে তামিম ফিরবেন কিনা, জানা যাবে আজ

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পঠিত

কদিন আগে রাগঢাক না রেখেই তামিম ইকবাল জানিয়েছিলেন, জাতীয় দলে ফিরছেন না। আচমকা অবসর নেওয়া এবং অবসর ইস্যুতে আগেও কয়েকবার নাটকের জন্ম দেওয়া তামিম কি আদৈৗ ফিরবেন? বহুল কাঙ্ক্ষিত উত্তরটি মিলতে পারে আজ। বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কি খেলবেন না, সেই সিদ্ধান্ত জানতে তার সঙ্গে বসবেন একটি পাঁচ তারকা হোটেলে। আগে থেকেই আছেন আরেক নির্বাচক হান্নান সরকার। অবসর ভেঙে বিশ্বকাপের আগে ফেরা তামিমকে আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা, আজই আসতে পারে সিদ্ধান্ত।

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফেরেন ক্রিকেটে। তারপর দুটি ওয়ানডে খেললেও যাননি ওয়ানডে বিশ্বকাপ খেলতে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তারকা এই ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সঙ্গে আছেন তামিম। তবে তার সিদ্ধান্ত জানতেই সিলেটে এখন বিসিবি নির্বাচকরা।

এ মাসের দ্বিতীয় সপ্তাহর মাঝেই আইসিসিকে জানাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। বিসিবি সূত্রের খবর, তামিমের পাশাপাশি সাকিব আল হাসানকেও চায় টিম ম্যানেজমেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park