1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাদ পড়ার দিনে লিটনের ইতিহাস গড়া সেঞ্চুরি; ঢাকার সংগ্রহ ২৫৪

  • আপডেট সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে সকালে, যেখানে রাখা হয়নি টাইগার ব্যাটার লিটন দাসকে। আর, এদিনই নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটা খেললেন লিটন দাস। ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন ৫৫ বলে ১২৫ রানের ইনিংস। যেখানে ছিল ১০টি চার এবং ৯টি ছয়ের মার।

শুধু লিটনই না সেঞ্চুরি করেছেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও। ৬৪ বলে ১০৮ রানের ইনিংস খেলেছেন তিনি। আর এর সুবাদে অভিনব রেকর্ড গড়েছে ঢাকা ক্যাপিটালস। দুর্বার রাজশাহীর বিপক্ষে তারা ২০ ওভারে সংগ্রহ করেছে ২৫৪ রান যা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসীভাবে ব্যাট করতে থাকেন ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং লিটন দাস। তারা দুইজনে মিলে গড়েন ২৪১ রানের জুটি। যা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি।

রাজশাহীর হয়ে দিনের একমাত্র উইকেট নিয়েছেন পেসার শফিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park