চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে আইনজীবীদের উপর হামলার ঘটনায় করা মামলায় ৬৫ আইনজীবীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (১৩ জানুয়ারি) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালতে শুনানি শেষে তাদের জামিন মন্জুর করা হয়।
এর আগে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা। ওই ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামী করে একটি মামলা এবং আইনজীবীদের উপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি আরেকটি মামলা দায়ের করেন। এর মধ্যে ৬৬ জনই ছিল আইনজীবী।
Leave a Reply