1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

উড়তে থাকা সিলেটকে কঠিন চ্যালেঞ্জ চিটাগংয়ের

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পঠিত

বিপিএলে সিলেট পর্বে পর পর দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল সিলেট স্ট্রাইকার্স। এবার তাদের কঠিন এক চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছে চিটাগং কিংস। আগে ব্যাট করে ৬ উইকেটে চিটাগংয়ের পুঁজি ২০৩ রান।

এদিন ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন ফেরেন শুরুতেই। চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাওয়া ইমনের ব্যর্থতার পরও পথ হারায়নি চিটাগাং। উসমান খান ও গ্রাহাম ক্লার্কের জুটিতে বড় রানের ভিত গড়ে দলটি। দু’জনেই করেন ফিফটি রান। পরে শেষটা দারুণ করেন মোহাম্মদ মিঠুন ও হায়দার আলী। তাতেই দুশ পেরোয় চিটাগংয়ের ইনিংস।

সিলেটে এদিন টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় চিটাগাং কিংস। ১০ বলে ৭ রান করে আউট হয়ে যান ইমন। তাকে হারালেও চিটাগাংকে পথ হারাতে দেননি উসমান খান ও গ্রাহাম ক্লার্ক। তাদের দুজনের জুটিতে ৩৯ বলে আসে ৬৮ রান। আরিফুল হকের বলে ক্যাচ তুলে দিয়ে উসমান আউট হলে এই জুটি ভেঙে যায়। ৩৫ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৩ রান করেন তিনি।

গ্রাহাম ক্লার্কও ফিফটি তুলেই ফেরেন। ৩৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৬০ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ২৮ রান করেন মিঠুন। ৪ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ৪২ রান করেন হায়দার আলী। সিলেটের হয়ে ২ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park