1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাংলাদেশে অভিষেকের আগে হামজাকে ছেড়ে দিচ্ছে লেস্টার সিটি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৬১ বার পঠিত

আন্তর্জাতিক উইন্ডোয় বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন একজন, সেই তিনি ক্লাব ফুটবলে খেলছেন ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তর প্রিমিয়ার লিগে খেলছেন, এমন দৃশ্য দেখার জন্য আরও অনেক দিন অপেক্ষা করতে হতে পারে বাংলাদেশকে। হামজা চৌধুরী যে বাংলাদেশের জার্সি গায়ে চড়ানোর আগেই চলে যাচ্ছেন লেস্টার সিটি ছেড়ে।

বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী শীতকালীন দলবদলে লেস্টার সিটি ছাড়তে চলেছেন। চলতি মৌসুমের বাকি অংশের জন্য তিনি ধারে যোগ দিতে পারেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। ব্রিটিশ গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত।

শেফিল্ড ইউনাইটেড দীর্ঘদিন ধরেই হামজার প্রতি আগ্রহী ছিল। তাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপে শক্ত অবস্থান ধরে রেখে প্রিমিয়ার লিগে ফিরে আসা। চ্যাম্পিয়নশিপে বর্তমানে তারা তৃতীয় স্থানে আছে, সমান ৪৯ পয়েন্ট নিয়ে বার্নলির ঠিক নিচে। এই অবস্থানে থাকলে প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবে শেফিল্ড।

লেস্টার সিটির হয়ে এফএ কাপের সাম্প্রতিক ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামেননি হামজা। ধারণা করা হচ্ছে, শেফিল্ড ইউনাইটেডে তার সম্ভাব্য যোগদানের কারণে ঝুঁকি নিতে চায়নি লেস্টার। ২০১৬ সালের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির অবস্থাও খুব বেশি ভালো নয়। বর্তমানে লিগ টেবিলের ১৯তম স্থানে আছে তারা। মৌসুম শেষে এই অবনমন অঞ্চলে থাকলে তাদেরও চ্যাম্পিয়নশিপে খেলতে হবে আগামী মৌসুমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park