1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হিটম্যানকে রক্ষা করতে মাঠে নামলেন যুবরাজ

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হার। দল ছিটকে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। ব্যাটে রান নেই। সব মিলিয়ে কঠিন চাপে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর এই অবস্থায় রোহিতের সমালোচনায় মেতেছেন নিন্দুকেরা। যা হিটম্যানের ওপর চাপ আরও বাড়াচ্ছে।

তবে রোহিতের জন্য পরিস্থিতি কঠিন হলেও তাকে সমর্থন দিচ্ছেন সাবেক বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। সিডনি টেস্টের আগে নিজে থেকে রোহিতের সরে যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন সাবেক এই তারকা। সেই সঙ্গে নিন্দুকের প্রশ্ন ছুড়ে দিয়েছেন- কতজন অধিনায়ক এটা করেছে?

নিজের সাবেক সতীর্থ রোহিতের তারিফ করে যুবরাজ বলেন, ‘আমি সবসময় পাঁচ বছর বা তিন বছর ধরে দলের গ্রাফ দেখি। গৌতম এইমাত্র সিস্টেমে এসেছে, তার আরও সময় দরকার। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, ভারত যখন ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলে তখন তিনি অধিনায়ক ছিলেন। তিনি এমআই (মুম্বাই ইন্ডিয়ান্স) কে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন।’

এরপর রোহিতের নিঃস্বার্থ গুণের প্রশংসা করেন যুবরাজ। বলেন, ‘মানুষটি শেষ ম্যাচ (সিডনি টেস্ট) থেকে সরে দাঁড়িয়েছে এবং অন্যকে সুযোগ দিয়েছে। অতীতে কতজন অধিনায়ক এমন করেছেন? আমাকে বলুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park