প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কারে সংশ্লিষ্টদের সাথে আলাপ-আলোচনা চলছে।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালত ঘুরে দেখেন তিনি।
পরে আদালতের নথি, সাক্ষ্যসহ যাবতীয় তথ্য অনলাইনের আওতায় আনার বিষয়ে বিচারকদের সাথে কথা বলেন প্রধান বিচারপতি।
এসময় প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবীরা। এর আগে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সামনে বৃক্ষরোপন করেন প্রধান বিচারপতি।
Leave a Reply