1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কলকাতাকে চ্যাম্পিয়ন করেও কেন ছাড়তে হলো দল, মুখ খুললেন শ্রেয়াস

  • আপডেট সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ বার পঠিত

সবশেষ মৌসুমে আইপিএলে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তুলে কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দীর্ঘ এক যুগ পর শিরোপা জেতে দলটি। এমন সাফল্যের পর ফের নতুন মৌসুমে তার অধীনে মাঠে নামবে দল; এমটাই ছিল প্রত্যাশিত। তবে শেষ পর্যন্ত দেখা গেছে তার উল্টো চিত্র। নিলামের আগেই শ্রেয়াসকে ছেড়ে দেয় কলকাতা। পরে নিলামে শ্রেয়াসকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস।

কিন্তু প্রশ্ন থেকেই গিয়েছিল; ঠিক কী কারণে শিরোপা জেতানো অধিনায়ক শ্রেয়াসকে রিটেইন করল না কলকাতা। তা নিয়ে কেকেআর ভক্তদের মধ্যে কৌতূহল ছিল এতদিন ধরে। সেই ইস্যুতেই এবার মুখ খুলেছেন শ্রেয়াস। আর তাতে কলকাতাকে নিয়ে অভিযোগ ছিল শ্রেয়াসের কণ্ঠে।

কালকাতা ছাড়ার কারণ হিসেবে শ্রেয়াস বলেন, ‘আইপিএল চ্যাম্পিয়নশিপের পরেই আমাদের কথোপকথন হয়েছিল। কিন্তু এরপর কয়েক মাস অতিবাহিত হলেও খেলোয়াড় ধরে রাখা নিয়ে কোন সুনির্দিষ্ট প্রচেষ্টা ছিল না তাদের। কি ঘটছে তা নিয়ে বিভ্রান্ত ছিলাম আমি। সুতরাং, যোগাযোগ ঘাটতির কারণে, আমরা এমন একটি পরিস্থিতিতে এসেছি যেখানে আমরা পারস্পরিকভাবে আলাদা হয়েছি।’

আইপিএল নিলামে নিজের নাম দেওয়া নিয়ে শ্রেয়াস বলেন, ‘হ্যাঁ, স্পষ্টতই এটা হতাশার কারণ যখন যোগাযোগের কোনো নির্দিষ্ট লাইন থাকে না। আপনি যদি রিটেইন করার এক সপ্তাহ আগে এসব জানতে পারেন, তবে অবশ্যই সেখানে যোগাযোগের অভাব রয়েছে। তাই আমাকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park