1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

একই টুর্নামেন্টে খেলবেন সাকিব-তামিম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত

বিসিবি চেষ্টা করেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে রাখতে। তবে বোলিংয়ে নিষিদ্ধ হওয়ায় নেই সাকিব, তামিম নিয়েছেন অবসর। ভিন্ন কারণে তাদের দুজনকে একই সঙ্গে বিপিএলেও দেখা যাচ্ছে না। জাতীয় দলে দেখা হওয়ার সম্ভাবনা আগেই থেমেছে। তবে দর্শক-সমর্থকদের মনের আশা পূরণ হতে যাচ্ছে, সাকিব-তামিমকে দেখা যেতে পারে একসঙ্গে।

সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট লিজেন্ড নাইন্টিতে দুজনকে দেখা যেতে পারে। সূচি মিলে গেলে দুজনের মাঠেও দেখা হয়ে যেতে পারে। সাকিব ও তামিম খেলবেন ভিন্ন ভিন্ন দলের হয়ে। সাকিবকে আগেই দলে নিয়েছে দুবাই জায়ান্টস। এবার তামিমকে দলে টেনেছে বিগ বয়েজ স্কোয়াড।

খবরটি নিশ্চিত করেছেন তামিম নিজেই, ‘আমি রোমাঞ্চের সঙ্গে জানাচ্ছি যে লিজেন্ড নাইন্টি লিগে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এবং অন্যান্য ক্রিকেট লিজেন্ডদের সরাসরি খেলতে দেখুন রায়পুরে। বিষয়টা লিজেন্ডারি হতে যাচ্ছে, দেখা হবে।’

লিজেন্ড লিগে তামিমের দলে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, হার্শেল গিবস, আব্দুর রাজ্জাক, উপুল থারাঙ্গা, ম্যাট প্রায়র, বরুণ অ্যারনের মতো তারকা।

গত বছর ভারত সফরের সময় টেস্ট আর টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেছিলেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে অবসরের পরিকল্পনা করলেও দলে জায়গায় পাননি। অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় নিষিদ্ধ হয়েছে বোলিং। অন্যদিকে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তামিম কয়েকদিন আগে দেশের জার্সিতে অবসর ঘোষণা করেন। চলতি বিপিএলে তিনি ফরচুন বরিশালের নেতৃত্ব দিচ্ছেন। তবে এবার দেশের বাইরে আরেকবার দেখা হয়ে যাবে সাকিব-তামিমের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park