1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঠিক করছে কমিশন: ইসি সানাউল্লাহ

  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২১৭ বার পঠিত

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদসহ স্থানীয় সরকারের সব নির্বাচন হবে সচ্ছ। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে সকল সংশয় দূর করা হবে। এজন্য নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশনার কার্যালয়ের হলরুমে নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের কাছে একথা বলেন।

কমিশনার বলেন, বিগত দিনের সব প্রশ্নবিদ্ধ ভোটের কারনে দেশের মাঠ প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধিনে নির্বাচনের মাঠ থাকবে সমতল। দেশের জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের অধিকার আদায় করবেন।

কমিশনার সানাউল্লাহ বলেন, শুধু নির্বাচন অনুষ্ঠান নয়, পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতা নিয়েও একটা সংস্কার কমিশন কাজ করছে। তাদের প্রস্তাব সামনে আসবে। এটাকে ধারণ করে আইন-বিধিমালায় কোনো সংশোধন দরকার হলে, সেটা করতে একটা সময় লাগবে। আপাতত জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকার ও সব পক্ষ এগুলো বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে, তাঁরা তা বাস্তবায়ন করবেন। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, তাহলে তাঁদের সেভাবে করতে হবে। তবে তাঁদের অবস্থান হচ্ছে মূলত সব নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের তরফ থেকে কমিশন কোন নির্দেশনা পায়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, আঞ্চলিক নির্বাচন অফিসার আলমগির হোসেন, জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহসহ জেলা ও মহানগর পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

পরে নগরির লায়ন্স স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন কমিশনার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park