1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ই-নিলামে আওয়ামী মন্ত্রীদের জন্য আনা বিলাসবহুল ৪৪ গাড়ি

  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার পঠিত

বিলাসবহুল কোটি টাকা মূল্যের ২৬টিসহ মোট ৪৪টি গাড়ির নিলাম ডেকেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম শাখা। এর মধ্যে ২৪টি গাড়ির প্রতিটির মূল্য প্রায় ১০ কোটি টাকা করে। বিলাসবহুল এসব গাড়ি শুল্কমুক্ত সুবিধায় মন্ত্রীদের জন্য আমদানি করা হলেও আওয়ামী লীগ সরকারের পতনের কারণে গাড়িগুলো তাদের ভাগ্যে জোটেনি। সেই গাড়িগুলোই এবার অনলাইনভিত্তিক ই-নিলামে বিক্রির জন্য তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

নিলাম ক্যাটালগের তথ্যানুযায়ী, এই নিলামে শুধু ল্যান্ড ক্রুজার গাড়িই আছে মোট ২৬টি। এর মধ্যে ২০২৪ সালে জাপানে তৈরি ৩৩৪৬ সিসি ল্যান্ড ক্রুজার জেডএক্স মডেলের ব্র্যান্ড নিউ গাড়ি রয়েছে ২৪টি। এর প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯৯ টাকা। এছাড়াও ২০২১ সালে জাপানে তৈরি ২৬৯৩ সিসি ল্যান্ড ক্রুজার টিএক্স মডেলের গাড়ি রয়েছে ২টি। এর মধ্যে একটির সংরক্ষিত মূল্য ১ কোটি ৬২ লাখ ৭৩ হাজার ৮৪ টাকা এবং অন্যটি ১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা।

নিলামে জাপানে তৈরি টয়োটা হ্যারিয়ার গাড়ি আছে মোট ৫টি। এর মধ্যে ২০২২ সালে তৈরি ২৪৮৭ সিসি’র একটি হ্যারিয়ার গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৭৬ লাখ ১৪ হাজার ৬৭৩ টাকা। ২০২২ সালে তৈরি ১৯৮৬ সিসি’র হ্যারিয়ার আইচি একটি গাড়ির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৮২ লাখ ৩ হাজার ৬৬৭ টাকা। ২০২০ সালে তৈরি ১৯৮৬ সিসি’র একটি গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৬১ লাখ ৬১ হাজার ৩৪৯ টাকা। ২০১৯ সালে তৈরি ১৯৮৬ সিসি’র আরেকটি হ্যারিয়ার গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ ৫১ হাজার ৪৮২ টাকা। এছাড়া ২০১৮ সালে তৈরি ১৯৮৬ সিসি’র আরেকটি হ্যারিয়ার গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ ৫১ হাজার ৭৮৭ টাকা।

নিলামে জাপানি টয়োটা র‌্যাভ ফোর মডেলের ১৯৮৬ সিসি’র গাড়ি রয়েছে দুটি। এর মধ্যে ২০২০ সালের মডেলের গাড়িটির সংরক্ষিত মূল্য ৫৬ লাখ ২২ হাজার ১০৭ টাকা এবং ২০১৯ সালের মডেলের গাড়িটির সংরক্ষিত মূল্য ৫৪ লাখ ৫৪ হাজার ৬৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়ির এই নিলামে রয়েছে ২০২৪ সালে চায়নায় তৈরি হোয়ো ৩৪০ মডেলের ১০টি হেভি ডিউটি সিনো ডাম্প ট্রাক। যার মধ্যে ধরনভেদে ৬টির প্রতিটির সংরক্ষিত মূল্য ৮৫ লাখ ৩৬ হাজার ৯৩২ টাকা। বাকি ৪টির সংরক্ষিত মূল্য ৮৫ লাখ ৬৭ হাজার ৭৮১ টাকা। নিলামে একটি গাড়ি রয়েছে টয়োটা এস্কোয়ার ২০১৯ সালের মডেলের। ১৯৮৬ সিসি’র এই গাড়িটির সংরক্ষিত মূল্য ধরা হয়েছে ৩০ লাখ ৩৮ হাজর ১৬৮ টাকা।

কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাকিব হোসেন জানান, চট্টগ্রাম বন্দর অভ্যন্তরে মূল্যবান জায়গা খালি করার জন্য নিলামযোগ্য অনেক গাড়ি কাস্টমসের অকশন শেডে আনা হয়েছে। একেবারেই নতুন গাড়িগুলো দ্রুত নিলাম শেষ করে বিক্রি করতে চান তারা। ভালো অবস্থায় গাড়িগুলো বিক্রি হলে ক্রেতা ও সরকার উভয়ই লাভবান হবে। ভালো বিডার বা অংগ্রহণকারী পাওয়ার জন্য অনলাইন নিলাম ডাকা হয়েছে। এর ফলে দেশের যেকোন প্রান্ত থেকে আগ্রহীরা গাড়ির নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

কাস্টমস জানায়, নিলামে অংশ নিতে আগ্রহীরা সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত অনলাইনে দর জমা দিতে পারবেন। পরদিন ১৭ ফেব্রুয়ারি দুপুর ২টায় দরপত্রের বাক্স খোলা হবে। এর মাঝে আগামী ২ থেকে ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাড়িগুলো দেখার সুযোগ রেখেছে কাস্টমস কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park