1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ইজতেমায় জুমার নামাজে লাখো মুসল্লির জমায়েত

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমায় জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। নামাজে ইমামতী করেছেন বাংলাদেশি মাওলানা জোবায়ের হোসেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে বেলা ২টার দিকে জুমার নামাজ শুরু হয়। জুমার নামাজে অংশ নিতে রাজধানীসহ আশপাশের জেলা থেকে যান মুসল্লিরা।

এর আগে, বৃহস্পতিবার মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এখানে ঢাকার একাংশসহ বাংলাদেশের ৪১ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন। ৩০টির মতো দেশের হাজারো বিদেশি মেহমান আছেন। উর্দু ভাষার মূল বয়ান বাংলা ছাড়াও ইংরেজি, আরবি, ফার্সিসহ কয়েকটি ভাষায় রূপান্তর করা হচ্ছে। আয়োজকরা জানান, দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে ৩-৫ ফেব্রুয়ারি পর্যন্ত। দুই ধাপে দুটি আখেরি মোনাজাত শেষ হবে শুরায়ি নেজামের আয়োজন। এরপর ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। ফলে এবারই তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park